ঢাকাThursday , 30 January 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

জেরুসালেম ফিলিস্তিনের অংশ : হামাস

Link Copied!

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, পবিত্র বায়তুল মুকাদ্দাস বা জেরুসালেম শহর ফিলিস্তিনেরই অংশ থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার যে কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ বা শতাব্দির সেরা চুক্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন সে চুক্তি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের এ সংগঠন।

হামাস বলেছে, ট্রাম্পের পক্ষ থেকে কাগজের ওপর যে চুক্তি লেখা হয়েছে তার কোনো মূল্য নেই বরং জেরুসালেম ফিলিস্তিনেরই থাকবে। হামাসের সিনিয়র মুখপাত্র সামি আবু জুহরি বুধবার এক টুইটার বার্তায় এ কথা বলেছেন।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত নিরসনের নাম করে এই ডিল অব দ্যা সেঞ্চুরি প্রকাশ করেন। তবে এতে ফিলিস্তিনের আল-কুদস বা জেরুসালেম শহরকে ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট যখন এই চুক্তি প্রকাশ করেন তখন তার পাশে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপস্থিত ছিলেন। কিন্তু ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সেখানে ছিলেন না। তিনি এ চুক্তিকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করার কথা বলেছেন। সূত্র : পার্সটুডে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24