ঢাকাWednesday , 29 January 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বৃদ্ধের ধর্ষণে ৫ম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

Link Copied!

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় সত্তোরোর্ধ এক বৃদ্ধের ধর্ষণে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত বৃদ্ধের নাম মোসলেম আলী খান। তিনি উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোটপাথরঘাটা গ্রামের মৃত আফতাব উদ্দিন খানের ছেলে। ধর্ষণের ফলে ওই শিক্ষার্থী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে অপারেশন করে গর্ভজাত শিশু অপসারণ করা হয়।

এদিকে এ ঘটনার প্রতিবাদ করায় ভুক্তভোগী শিক্ষার্থীর নানা হানিফ খানকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন হানিফ খান।

ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী জানান, অভিযুক্ত মোসলেম আলী খান সম্পের্কে তার মামা হয়। তাদের বাড়িতে পেয়ারা কিনতে গেলে ঘরে নিয়ে মুখ চেপে অভিযুক্ত মোসলেম তাকে ধর্ষণ করে। পাশাপাশি ধর্ষণের ঘটনা প্রকাশ করলে তাকে হত্যার হুমকিও দেয়া হয় বলে অভিযোগ করে সে।

ওই শিক্ষার্থীর মা জানান, মেয়ের শারীরিক পরিবর্তন দেখে বেশ কয়েকদিন ধরে তার সন্দেহ হয়। চিকিৎসকের কাছে নিয়ে জানা যায় মেয়ের গর্ভবতী এবং সেই সন্তানের বয়স সাড়ে ৪ মাস হয়ে গেছে। এরপর মেয়ের কাছে জানতে চাইলে সে ঘটনা খুলে বলে। পরে ধর্ষক মোসলেম খানের কাছে জানতে চাইলে সেও অপরাধের কথা স্বীকার করে।

তিনি আরো বলেন, এর কিছুদিন পরে অভিযুক্ত মোসলেমের ছেলে ছালাউদ্দিন ৩০ হাজার টাকা হাতে দিয়ে বাচ্চা নষ্ট করতে চাপ দেয় এবং মেয়েকে বিয়ের সময় সকল খরচ বহনের আশ্বাস দেয়। তখন আমরাও মান-সম্মানের ভয়ে কাউকে কিছু না বলে অপারেশন করে বাচ্চা নষ্ট করে ফেলি। এ ঘটনার জন্য আমার চাচাকে হানিফ খানকে মোসলেম আলী খানের ছেলে ছালাউদ্দিন ও তার দুলাভাই ফারুক মারধর করেছে বলেও অভিযোগ করেন তিনি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24