ঢাকাWednesday , 29 January 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট কারাগারের জেলার মাসুদুর রহমান মারা গেছেন

Link Copied!

ময়মনসিংহ লাইভ ডেস্ক : পেশাগত দায়িত্ব পালন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন লালমনিরহাট কারাগারের জেলার মাসুদুর রহমান (৫০)। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি  রাজিউন)। জেলার মাসুদুর রহমান ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি ২০১৬ সালের জুন মাস থেকে লালমনিরহাট কারাগারে জেলার পদে কর্মরত ছিলেন।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে তিনি অসুস্থতা অনুভব করলে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

লালমনিরহাট কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ বলেন, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন জেলার মাসুদুর রহমান। চিকিৎসকের পরামর্শে কিছুটা সুস্থতা নিয়ে দায়িত্ব পালন করছিলেন। বুধবার সকাল ১১টার দিকে কারাগারে নিজস্ব অফিস কক্ষে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সহকর্মীরা তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মাসুদুর রহমানের মরদেহ লালমনিরহাট কারাগারে নেওয়া হয়েছে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ পরিবারের সদস্যদের মাধ্যমে গ্রামের বাড়ি ময়মনসিংহে পাঠানো হবে বলেও জানান জেল সুপার কিশোর কুমার নাগ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24