ঢাকাTuesday , 28 January 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বিমানের নতুন চেয়ারম্যান সাজ্জাদুল হাসান

Link Copied!

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান। আজ সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক আদেশ জারির মাধ্যমে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সাজ্জাদুল হাসান বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল (অব) মোহাম্মদ ইনামুল বারীর স্থলাভিষিক্ত হয়েছেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মহিবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে নতুন চেয়ারম্যান সাজ্জাদুল হাসানকে নিয়োগের আদেশ জারি করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ছিলেন। তবে চেয়ারম্যান ছাড়া আগের বিমানের পরিচালনা পর্ষদে আর কোনো পরিবর্তন হয়নি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24