ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার গোয়াতলায় কংস নদীর ওপর বেইলি ব্রিজের স্লিপার ভেঙে মালবোঝাই ট্রাক আটকে যাওয়ায় সকাল ১০টা থেকে তারাকান্দা-ধোবাউড়া সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে।
ধোবাউড়া থানার ওসি আলী আহমেদ মোল্লা জানান, ধোবাউড়া থেকে মালবোঝাই ট্রাক ময়মনসিংহে যাওয়ার পথে গোয়াতলায় বেইলি ব্রিজ পার হওয়ার সময় ব্রিজের স্লিপার ভেঙে যায় এবং সেখানে ট্রাকের চাকা আটকে যায়। এরপর থেকেই ব্রিজের ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



