ঢাকাTuesday , 28 January 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ

Link Copied!

তানিউল করিম জীম : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষক সমিতি ২০২০ এর দায়িত্বভার গ্রহণ, বার্ষিক কর্মসূচি প্রণয়ন ও বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

বাকৃবি শিক্ষক সমিতির বিদায়ী সভাপতি অধ্যাপক ড. আবু হাদী নুর আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় দায়িত্ব হস্তান্তর সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিলা গ্রুপের পরিচালক প্রকৌশলী ফকরুল ইসলাম ফারুক।

সভার শুরুতে বাকৃবি শিক্ষক সমিতি ২০১৯ কমিটির বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান। এরপর ২০২০ কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সভার শেষে ২০২০ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. এনামুল হক নতুন কমিটির চলতি বছরের ভবিষ্যৎ কার্যক্রম তুলে ধরেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24