ঢাকাMonday , 27 January 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শূন্য হাতে দেশে ফিরছে টাইগাররা

Link Copied!

প্রথম দফায় পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজ হেরে আজ রাতেই দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুন্য হাতেই দেশে ফিরতে হচ্ছে মাহমুুদুল্লাহর দলকে। কারন তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ। প্রথম দু’ম্যাচ পাকিস্তান জিতলেও, সোমবার তৃতীয়টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

নির্ধারিত পুরনো সূচিতে আগামী ২৮ জানুয়ারি দেশের ফেরার কথা ছিলো বাংলাদেশের। কিন্তু সিরিজ শেষ হয়ে যাওয়ায় সোমবার বাংলাদেশ সময় রাত ১২টায় বাংলাদেশ বিমানের একটি চাটার্ড প্লেনে (ভাড়া করা বিমানে) ঢাকার উদ্দেশ্যে লাহোর ছাড়বে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত আড়াইটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে মাহমুদুল্লাহ-তামিমরা।

টি-২০ সিরিজ দিয়ে পাকিস্তান সফরে সোমবার প্রথম দফা শেষ করলো বাংলাদেশ। পাকিস্তান সফরে দ্বিতীয় দফায় একটি টেস্ট খেলবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে যা শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। তৃতীয় ও শেষ দফায় একটি করে ওয়ানডে-টেস্ট খেলবে বাংলাদেশ। করাচিতে ৩ এপ্রিল ওয়ানডে দিয়ে তৃতীয় দফায় সফর শুরু করবে বাংলাদেশ। ৫ এপ্রিল করাচিতেই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে টাইগাররা। সূত্র : বাসস।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24