ঢাকাSunday , 26 January 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দুটি পানি শোধনাগার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনায় বঙ্গবন্ধু পানি শোধনাগার এবং চট্টগ্রামে শেখ রাসেল পানি শোধনাগার নামে দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন।

আজ রোববার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন।

ওয়াসার কর্মকর্তারা জানিয়েছেন, রূপসা উপজেলার সামন্তসেনায় নির্মিত বঙ্গবন্ধু পানি শোধনাগার প্রতিদিন ১১০ মিলিয়ন লিটার পানি বিশুদ্ধ করতে সক্ষম। অন্যদিকে হালদা নদীর তীরে মদুনাঘাটে নির্মিত শেখ রাসেল পানি শোধনাগারের উৎপাদন ক্ষমতা দৈনিক ১০০ মিলিয়ন লিটার।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুষ্ঠানটি পরিচালনা করেন। অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, তথ্য সচিব কামরুন নাহার এবং রেলওয়ের অতিরিক্ত সচিব মোঃ মজিবুর রহমান নিজ নিজ মন্ত্রণালয়ের প্রকল্প বিষয়ে উপস্থাপনা করেন।

সূত্র : ইউএনবি

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24