ঢাকাMonday , 29 October 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার সাজার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ

Link Copied!

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে জিয়া চ্যারিটেবল মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ ৪ জনকে ৭ বছরের সাজা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ও যুবদল।

সোমবার দুপুরে রায় ঘোষনার তাৎক্ষনিক প্রতিবাদে নগরীতে পৃথক পৃথক ভাবে এসব বিক্ষোভ মিছিল করেন তারা।

জানাযায়, নগরীর হাজীবাড়ী মোড় থেকে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমীন খসরু ও সাধারন সম্পাদক তানভীরুল ইসলাম টুটুলের নেতৃত্বে জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক নাফিস ইমতিয়াজ রুমান, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, এমকে জামান সঞ্জু, টিটু, আসাদ, রাহাত প্রমুখ। অপরদিকে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রুকনুজ্জামান সরকার ও সাধারন সম্পাদক দিদারুল ইসলাম রাজুর নেতৃত্বে পৃথক একটি মিছিল করেন যুবদল নেতা-কর্মীরা। একই ইস্যুতে মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু ও সাধারন সম্পাদক জোবায়েদ হোসেন শাকিলের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24