ঢাকাWednesday , 8 January 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে র‌্যাবের হাতে পিস্তলসহ গ্রেফতার ১

Link Copied!

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ সদরের আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এর ৫৩ নং বাড়ির ভিতর হতে ১ রাউন্ড গুলি  ও পিস্তলসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-অধিনায়ক মেজর মোঃ শিবলী সাদিক এবং এএসপি মোঃ তফিকুল আলম এর নেতৃত্বে মঙ্গলবার সন্ধায় ময়মনসিংহ সদরের আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এর ৫৩ নংবাড়ির ভিতর উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ধিগ্ধ ১জন ব্যক্তিকে দৌঁড়ে পালানোর সময় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যাক্তিকে উপস্থিত সাক্ষীর সম্মুখে তার দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের ডান পাশে কোমড়ে গুজা অবস্থায় ১টি সিলভার রংয়ের সচল পিস্তল, যাহার বাটসহ লম্বা অনুমান ৭.৫ ইঞ্চি, প্রস্থ অনুমান ৪.৫ ইঞ্চি, যাহাতেফায়ারিংপিন ও ট্রিগারএবং ০১ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী তার নাম মোঃহারুন অর রশিদ বলে জানায়। তার বাবার নাম মোঃ মোসলেমউদ্দিন। আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।