যুক্তরাষ্ট্রের পিটার্সবার্গে ইহুদিদের একটি ধর্মশালায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। খবর রয়টার্সের।
শনিবার সকাল ১০টার দিকে ওই এলাকায় বন্দুক হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছোড়ে।
এ ঘটনায় ৪ জন নিহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হলেও স্থানীয়রা দাবি করেছে, নিহতের সংখ্যা ৮ জনের বেশি।
পিটর্সবার্গের স্কোয়ারেল হিল অঞ্চলে ‘ট্রি অব লাইফ’ সিনাগগের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটেছে।
ঘটনার পরপরই পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



