ঢাকাSaturday , 23 November 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ১৫ ‘জঙ্গি’ আটক : পুলিশ

Link Copied!

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষস্থানীয় নেতাসহ ১৫ জন সদস্যকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহ মুহাম্মদ আব্দুর রউফ জানান, তার নেতৃত্বে শুক্রবার রাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত এ জঙ্গিবিরোধী অভিযান চলে।

আটক ব্যক্তিরা হলেন- হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান এরশাদুল আলম, সদস্য নাজমুল, লোকমান, মাহফুজ, ইমতিয়াজ, করিম, আবদুল্লাহ মোনায়েম, কামরুল হাসান, আজিমউদ্দিন, আরিফুল ইসলাম, রাফি, আজিমুল হুদা, নাসির, মোস্তফা আকবর চৌধুরী ও আলাউদ্দিন।

তার ভাষ্য, অভিযানে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় বৈঠক করা অবস্থায় ১৩ জনকে এবং বায়েজিদ থানা এলাকার অপর একটি বাসা থেকে দুজনকে আটক করা হয় বলে জানা গেছে। তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

ওই কর্মকর্তা জানান, আটক হিযবুত তাহরীর আঞ্চলিক প্রধান এরশাদুল নগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক। ইউএনবি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।