ঢাকাFriday , 22 November 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ থেকে বাইসাইকেল আমদানি করতে শেখ হাসিনাকে প্রস্তাব মমতার

Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ থেকে সাইকেল আমদানি করার আগ্রহ দেখিয়েছেন।

মমতা বলেন, ‘পশ্চিমবঙ্গে বাইসাইকেলের বিশাল চাহিদা রয়েছে। পশ্চিমবঙ্গে বাইসাইকেল রপ্তানি করে বাংলাদেশ এই সুযোগটি কাজে লাগাতে পারে।’

বৈঠকের ফলাফল সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের অবহিত করেন।

এ বিষয়ে দুটি প্রস্তাব রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের উদ্যোক্তারা পশ্চিমবঙ্গে যৌথ উদ্যোগে বাইসাইকেল শিল্প স্থাপন করতে পারে এবং তার সরকার তাদের জন্য জমি বরাদ্দ দেবে।

দ্বিতীয়ত, তিনি বলেন, বাংলাদেশী বিনিয়োগকারীরা বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে এ জাতীয় শিল্প স্থাপন করতে পারেন। এতে পরিবহন ব্যয় অনেকাংশে হ্রাস পাবে।

সূত্র : ইউএনবি

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।