ঢাকাThursday , 21 November 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে যান চলাচল ছিলো স্বাভাবিক : ভাড়া ছিলো অস্বাভাবিক

Link Copied!

ময়মনসিংহে অবশেষে টানা দুইদিন পর রাজধানী ঢাকাসহ সব রুটের যানচলাচল স্বাভাবিক হয়েছে।

নতুন ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ সংশোধনের দাবিতে পরিবহন শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে স্বাভাবিক যান চলাচল হয় শুরু হয় এবং ‍সারাদিনব্যাপী অব্যাহত থাকে। তবে ভাড়ার ক্ষেত্রে অসংগতি লক্ষ্য করা যায়।  অন্যান্য দিনের চেয়ে আজ ভাড়া ছিলো একটু বেশি। যান চলাচল স্বাভাবিক থাকলেও গাড়ির সংখ্য  ছিলো কম।

এনা পরিবহনের টিকিট মাস্টার ফারুক হোসেন বলেন, ভোররাতে ধর্মঘট প্রত্যাহারের পর নেতাদের নির্দেশে বাস চলাচল শুরু হয়েছে।

এদিন দুপুরে নগরের মাসকান্দা বাস টার্মিনালে গিয়ে যাত্রীর প্রচণ্ড চাপ লক্ষ্য করা যায়।

মাকসুদা আমান নামে এক শিক্ষার্থী বলেন, ঢাকা যাওয়ার দরকার হলেও দুদিন ধরে যেতে পারছি না। সকালে বাস চলাচলের খবর পেয়ে আর দেরি করিনি।

এর আগে পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার ভোর থেকে বুধবার পর্যন্ত পরিবহন শ্রমিকদের ধর্মঘটে ময়মনসিংহ থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ ছিল। সূত্র: বাংলা নিউজ

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।