ঢাকাSaturday , 6 October 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

রুশ এস-৩০০ মোকাবেলায় এফ-২২ পাঠাচ্ছে আমেরিকা

Link Copied!

সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৩০০ দেয়ায় পাল্টা ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র।

‘দ্য ড্রাইভ’ ম্যাগাজিনের বরাত দিয়ে রাশিয়ার গণমাধ্যম স্পুৎনিক এক খবরে এমন তথ্য জানিয়েছে।

স্পুৎনিকের খবরে বলা হয়েছে, এস-৩০০ পাঠানোর জবাবে যুক্তরাষ্ট্র এফ-২২ স্টিলথ বিমান এবং এফ-১৬সিজে ভাইপারস যুদ্ধবিমান পাঠাতে পারে।

ইতিপূর্বে সিরিয়ায় হামলার সময় মার্কিন বাহিনী এফ-২২ এবং এফ-১৬ সিজে বিমান ব্যবহার করেছিল। তখন সিরিয়ার সেনারা বুঝতে পারেনি এসব বিমানকে তারা তাদের আকাশসীমায় কীভাবে মোকাবেলা করবে।

ড্রাইভ ম্যাগাজিন বলছে, ওয়াশিংটন আবারও সেই কৌশলে ফিরতে পারে যদিও এরই মধ্যে সিরিয়া সরকার নিয়ন্ত্রিত এলাকার কাছে এফ-২২ বিমান মোতায়েন করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24