ঢাকাSunday , 17 November 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

প্রতিপক্ষকে ২৭ গোলে পরাজিত করায় বরখাস্ত হলেন কোচ

Link Copied!

ইতালিয়ান জুনিয়র লিগে এক ম্যাচে প্রতিপক্ষকে ২৭-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করার পর বরখাস্ত হলেন বিজয়ী দলটির কোচ রিচ্চিনি। প্রতিদ্বন্দ্বী মারিনা কালসিওর বিপক্ষে গ্রোসেটোর ক্লাবটি বড় এই জয় তুলে নেয়।

কিন্তু এই জয়ের পর ক্লাবটির সভাপতি পাওলো ব্রোগেলি গণমাধ্যমে দেয়া এক বিবৃবিতে বলেছেন, ‘২৭ গোলের এই জয় কোনভাবেই মেনে নেয়া যায়না। এতে করে আমরা প্রতিদ্বন্দ্বী দলটিকে রীতিমত অপমান করেছি। জুনিয়র দলগুলোর জন্য এই ধরনের কোন কিছুই গ্রহণযোগ্য নয়। আমাদের কাছে জুনিয়র দলগুলোর মূল্য অনেক বেশী। তারা এখান থেকে অনেক কিছু শিক্ষা পায়। কিন্ত আজ যেটা হয়েছে তা আমি মেনে নিতে পারছিনা। সভাপতি হিসেবে মারিনা দলের জন্য আমি দু:খ প্রকাশ করছি ও কোচ রিচ্চিনিকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছি।’

গত মাসেই প্রতিপক্ষের জালে ৬১ গোল দেওয়ায় প্লেইনেজ আমেরিকান ফুটবল দলের কোচ রব শাভেরকে এক ম্যাচ বরখাস্ত হয়েছিল। ২৫ অক্টোবরের সেই ম্যাচে প্লেইনেজ হাইস্কুলের প্রতিপক্ষ ছিল সাউথ শোর। রবের দল সে দিন ৬১-১৩ ব্যবধানে হারিয়ে দেয় সাউথ শোরকে। এত বেশি গোল দেয়ায় নাকি লিগের ‘লপসাইডেড স্পোর্টস পলিসি’ ভঙ্গ হয়েছে। সেই কারণেই কোচকে এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে। সে দেশের স্কুল প্রতিযোগিতায় ৪২ পয়েন্টের বেশি ব্যবধানে কোনো দলকে হারালে জয়ী দলের কোচকে সেই জয়ের ব্যাখ্যা দিতে হয়।

সূত্র : বাসস

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।