ঢাকাFriday , 15 November 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে পলিথিন ব্যবহার করায় ৩ ব্যবসায়ীর কারাদণ্ড

Link Copied!

ময়মনসিংহের ত্রিশালে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় তিন ব্যবসায়ীকে পাঁচদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে ত্রিশাল পৌর সভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লা আল জাকির।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ২ নম্বর ওয়ার্ডের সাদ্দাম হোসেন, ৩ নম্বর ওয়ার্ডের বিল্লাল হোসেন ও শুদেব চন্দ্র।

জানা গেছে, দুপুরে পৌর সভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় তিন ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে পাঁচদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লা আল জাকির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।