জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বলেছিলেন,তোমরা ইংরেজের পুলিশ নও, তোমরা পাকিস্তানের পুলিশ নও, তোমরা স্বাধীন দেশের পুলিশ। তোমরা জনগণের পুলিশ। আমার আজ মনে হচ্ছে আমাদের পুলিশ জাতির পিতার সেই প্রত্যাশিত জায়গায় পৌছুতে পেরেছে বলে। কারণ পুলিশ সুপাররা সকলের পছন্দের হয়না তবে ময়মনসিংহে এসে দেখলাম এখানকার এসপি কতটা জনপ্রিয়।
কথাগুলো বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। (১৪ নভেম্বর ২০১৯) বৃহস্পতিবার ময়মনসিংহে জেলা পুলিশের আয়োজনে আন্তঃজেলা পুলিশ সুপার বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী ও নিরাপদ সড়ক আন্দোলন বির্তক প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি । একইসাথে জেলা পুলিশের নবনির্মিত চেতনায় অম্লান ও অনলাইন জিডি এ্যাপ্স উদ্বোধন করেন। মন্ত্রী কমিউনিটি পুলিশিং র্যালী শেষে মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রোষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর নেতৃত্বে দেশ আজ ডিজিটাল অগ্রযাত্রায় এগিয়ে চলছে। আপনারা ঘরে বলেই অনলাইনে জিডি করতে পারবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে মাদক, জঙ্গি, সন্ত্রাস নির্মূলে পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সন্ত্রাস মাদক জঙ্গিবাদমুক্ত দেশ রেখে যেতে চাই। রেখে যেতে চাই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা করে।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, হাফেজ রুহুল আমিন মাদানী এমপি, এড.মোসলেম উদ্দিন এমপি, আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, জুয়েল আরেং এমপি, কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি, মনিরা সুলতানা মনি এমপি, সিটি মেয়র ইকরামুল হক টিটু, নাগরিক আন্দোলন সভাপতি এড. আনিসুর রহমান খান, দেশবরেণ্য লেখক ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, বাকৃবি উপাচার্য প্রফেসর ড. লুৎফল হাসান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, দেশবরেণ্য যাদুশিল্পী জুয়েল আইচ, ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান, আনন্দমোহন কলেজ অধ্যক্ষ নারায়ন চন্দ্র ভৌমিক, জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি আমীর আহম্মদ চৌধুরী।
এরআগে সকাল থেকে নগরীর বিভিন্ন স্থান থেকে হাজারো জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের জনস্রোত মিলিত হয় পুলিশ লাইন্স মাঠে।



