ঢাকাMonday , 11 November 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কেন সেখান থেকে সাকিবের নাম উধাও?

Link Copied!

ভারত-বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শেষে ছোট ফরম্যাটের সর্বশেষ র‌্যাংকিং ঘোষণা করেছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই র‌্যাংকিং-এর তিন ক্যাটাগরির কোথাও নাম নেই বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের। ব্যাটসম্যান-বোলিং-অলরাউন্ডারদের তালিকায় সাকিবের নাম উধাও হয়ে গেছে।

জুয়াড়িদের তথ্য গোপন করার কারণে আইসিসি কর্তৃক ২৯ অক্টোবর এক বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। কিন্তু নিষেধাজ্ঞা কাটিয়ে এক বছর পর দলে ফেরা অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের বেলায় এমনটি ঘটেতে দেখা যায়নি। নিষিদ্ধ থাকা অবস্থায় তাদের দুজনের না্মই র‌্যাংকিংয়ে ছিল।

কোন কারণে আইসিসি টি-টোয়েস্টি র‌্যাংকিং-এ সাকিবের নাম নেই তা এখনও স্পষ্ট নয়। তবে টেস্ট ও ওয়ানডে তালিকাতে সাকিবের নাম এখনও রয়েছে।

সেখানে সাকিব টেস্টের ব্যাটিং তালিকায় ৩০, বোলিং তালিকায় ২০ ও অলরাউন্ডারদের তালিকায় তৃতীয় স্থানে আছেন। ওয়ানডেতে ব্যাটিং তালিকায় ২৩, বোলিং তালিকায় ২৭ ও অলরাউন্ডার তালিকায় শীর্ষে রয়েছেন সাকিব।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।