ঢাকাThursday , 7 November 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Link Copied!

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) গফরগাঁও পৌর শহরের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম আয়েশা আক্তার (১৯)। সে উপজেলার নামা লংগাইর গ্রামের কেরামত আলীর মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গফরগাঁও পৌর শহরের চর জম্মেজয় এলাকার শাহজাহান মিয়ার ছেলে জহিরুল ইসলামের (২০) সাথে প্রায় এক বছর আগে আয়েশার বিয়ে হয়। এরই মধ্যে আয়েশা সাত মাসের অন্তঃসত্ত্বা হন। বিয়ের পর থেকে তারা গফরগাঁও পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের চর জন্মেজয় এলাকার বধ্যভূমি সড়কের একটি বাসায় বসবাস করতেন।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ খবর পেয়ে বাসার একটি কক্ষের আড়ার সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় আয়েশার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) মর্গে পাঠানো হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার এ সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য মমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সাথে এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। সূ্ত্র: অধিকার.নিউজ

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।