ঢাকাWednesday , 6 November 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

তাজিকিস্তানে সীমান্ত চৌকিতে হামলা : নিহত ১৭

Link Copied!

তাজিকিস্তানের একটি সীমান্ত পোস্টে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৭জন নিহত হয়েছে। নিহতদের প্রায় সবাই হামলাকারী।
মঙ্গলবার রাতে তাজিকিস্তান-উজবেকিস্তান সীমান্তে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন তাজিকিস্তানের এবং বাকি ১৫ জন উজবেকিস্তানের হামলাকারী বলে কর্তৃপক্ষের বরাতে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে।

তাজিক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় তাদের সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য এবং এক পুলিশ সদস্য নিহত হলে তারা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে।এতে ১৫ হামলাকারী নিহত ও ৪ হামলাকারী আটক হয়েছে।

মঙ্গলবার রাতে মুখোশ পরিহিত একদল অস্ত্রধারী সীমান্তের তল্লাশি চৌকিতে হামলা চালায়। সীমান্তরক্ষী বাহিনী সেই হামলা প্রতিহত করেছে। তাতে ১৫ জন হামলাকারী নিহত হয়েছে। তবে গোলাগুলিতে তাদের দুজন নিরাপত্তারক্ষীও নিহত হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।