ঢাকাMonday , 4 November 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঔষুধের কথা বলে মেয়ের মুখে বিষ ঢেলে দেয়া মায়ের পর শিশু ফাইজার মৃত্যু

Link Copied!

নিজের গর্ভজাত মেয়ের মুখে বিষ ঢেলে দিয়ে নিজেও বিষপান করা সেই মায়ের মুত্যুর পর ৮ বছরের শিশু মেয়ে ফাইজাও মৃত্যুর কোলে ঢোলে পড়েছে। গত রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি।

নিহত ফাইজা ইসলাম ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের লিটন মোল্যার মেয়ে। তিনি তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিলেন।

গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে সাংসারিক বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে তার মা মৌসুমী আজাদ (২৬) নিজেও বিষ পান করেন এবং শিশু ফাইজাকে বিষ পান করতে দেন। এঘটনার পর অসুস্থ অবস্থায় ওইদিন মা ও মেয়েকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাংসারিক বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে এঘটনা ঘটে বলে জানা যায়।

অবস্থার অবনতি হলে মা মৌসুমী আজাদকে পরেরদিন ২৫ অক্টোবর সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ওই রাতেই মৌসুমী আজাদের মৃত্যু হয়। আর দীর্ঘ ১২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৩ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে শিশু ফাইজা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

ফাইজার ইসলামের চাচা খায়রুজ্জামান টিটো মোল্যা মৃত্যু নিশ্চিত করে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে ফায়জা মৃত্যুর কোলে ঢোলে পড়ে। আমরা তাকে বাচাঁনোর জন্য অনেক চেষ্টা করেছি।

তিনি জানান, মা মৌসুমী আজাদের মৃত্যুর তিনদিন পর ফাইজার অবস্থার অবনতি হলে তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গত কয়েকদিন সেখানে তার চিকিৎসা চলছিল।

নগরকান্দা থানা অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা বলের, এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24