ঢাকাMonday , 4 November 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পরকীয়ার সন্দেহে স্বামীর লিঙ্গ কাটলেন স্ত্রী

Link Copied!

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অন্য নারীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে এমন সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী। সোমবার (৪ নভেম্বর) সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের নৈকাহন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী স্বামীর নাম আমজাদ হোসেন। অন্যদিকে অভিযুক্ত স্ত্রীর নাম সোনিয়া।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্বামী আমজাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত স্বামী আমজাদ আড়াইহাজার বাজারে দর্জির কাজ করেন।

জানা যায়, আমজাদ অন্য নারীর সাথে পরকীয় প্রেম করেন বলে সন্দেহ করতেন স্ত্রী সোনিয়া। সোমবার সকালে স্বামী আমজাদের হাত-পা টিপে দেয়ার কথা বলে একপর্যায়ে তার পুরুষাঙ্গ কেটে দেয় স্ত্রী সোনিয়া। আহত আমজাদ হোসেন আড়াইহাজার উপজেলার রউফ মিয়ার ছেলে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিব ইসমাইল ভূইয়া জানান, সোমবার সকালে পুরুষাঙ্গ কাটা অবস্থায় আমজাদ হোসেনকে আমাদের কাছে আনা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য আমরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। প্রায় ২ সে.মি. এর মত কাঁটা হয়েছে পুরুষাঙ্গ।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এই ঘটনার পর অভিযুক্ত স্ত্রী সোনিয়া পালিয়ে যায়। তাদের সংসারে ৩টি সন্তান আছে বলে জানা গেছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।