ঢাকাSunday , 3 November 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন আখতারুজ্জামান

Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান।

আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ এর আর্টিকেল ১১ (১) অনুযায়ী সিনেট কর্তৃক মনোনীত প্যানেল থেকে ড. মো: আখতারুজ্জামানকে ভিসি পদে নিয়োগ করা হলো।

গত ৩১ জুলাই বিশ্ববিদ্যালয় সিনেটে ভিসি প্যানেল নির্বাচন হয়। এতে এ পদে অধ্যাপক ড. আখতারুজ্জামানসহ তিনজন নির্বাচিত হন।

এর আগে ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয় তাকে। ওই সময় তিনি প্রো-ভিসির দায়িত্বে ছিলেন। তৎকালীন ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিককে মেয়াদোত্তীর্ণ আখ্যা দিয়ে আখতারুজ্জামানকে অস্থায়ী নিয়োগ দেয়া হয়। প্রায় দুই বছর দুই মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্ব পালন করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।