ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ^রগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সমবায় অফিসার নিবেদিতা করের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে রুমানা তুয়া। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সমবায়ী সাঈদুল হক প্রমুখ।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



