ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৬বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টায় তার বাবা থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামে। মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নিজ বাড়িতে ওই শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে ওই গ্রামের নূর হোসেনের পুত্র শাহজাহান(৪০) ।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, শিশুটির বাবা শাহজাহানকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন এবং আসামীকে আটকের চেষ্ঠা চলছে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



