ঢাকাWednesday , 30 October 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশু নিহত

Link Copied!

রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৪ জন।

আজ বুধবার বেলা পৌণে চারটার দিকে রূপনগরের ১১ নম্বর রোডে মনিপুর স্কুলের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, শাহিন (১০), নূপুর (৭), ফারজানা (৯), জান্নাত (১৪) ও রমজান (৮)।

নিহতরা সবাই পাশের শিয়ালবাড়ি বস্তির বলে জানা গেছে।

রূপনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতদের কয়েকজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।