ঢাকাTuesday , 29 October 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

যে কুকুরটি লেলিয়ে দেয়া হয়েছিল বাগদাদির ওপর

Link Copied!

মার্কিন সেনাবাহিনীর হামলায় শনিবার সিরিয়ায় নিহত হয়েছে ইসলামিক স্টেট নামের উগ্রবাদী সংগঠনের প্রধান আবু বকর আল বাগদাদি। মার্কিন সেনার সেই অপারেশনে অংশ নিয়েছিল একটি কুকুর। বাগদাদিকে সুড়ঙ্গের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়ার সময় ওই কুকুরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আইএস প্রধানকে হত্যায় ওই কুকুরের ভূমিকাকে ‘গ্রেট জব’ অ্যাখ্যা দিয়ে মঙ্গলবার তার ছবি, নিজের টুইটার হ্যান্ডল থেকে প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাগদাদির মৃত্যুর খবর রোববার বিশ্বকে জানানোর সময়ই ট্রাম্প বলেছিলেন, যে সুড়ঙ্গে বাগদাদি আত্মঘাতী বিস্ফোরণ করে নিজেকে উড়িয়ে দেন, সেখানে তাকে তাড়া করেছিল দক্ষ একটি কুকুর। এ দিন বিশ্বের কাছে সেই কুকুরের সঙ্গেই পরিচয় করিয়ে দিলেন তিনি। যদিও কুকুরটির নাম ও তার সম্পর্কে অন্যান্য তথ্য প্রকাশ করেননি।

কুকুরের ভূমিকার প্রশংসা করেছেন ইউএস জয়েন্ট চিফ অব স্টাফ মার্ক মিলে। তিনি ওই কুকুরের নাম না বললেও, তার ভূমিকার প্রশংসা করেছেন। বাগদাদিকে তাড়া করতে গিয়ে চোট পাওয়া ওই সারমেয়র ব্যাপারে তিনি বলেছেন, ‘‘হাল্কা চোট পেয়েছিল ও। চিকিৎসা চলছে। এখন সে সুস্থ। কিছুদিন পরই আবার কাজে যোগ দেবে।’’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।