ঢাকাTuesday , 29 October 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিল ও শোডাউন

Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল ও শোডাউন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় মধুর ক্যান্টিনে যায় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে মধুর ক্যান্টিন থেকে ভিসির বাসা হয়ে টিএসসি পর্যন্ত শোডাউন করে ছাত্রদল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার পর মধুর ক্যান্টিনে যান ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের জন্য নির্ধারিত চেয়ার ও টেবিলে বসেন তারা। বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

আজ ছাত্রদলের শোডাউনে ষষ্ঠ কাউন্সিলের সভাপতি প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ঢাকা বিশ্বিবিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার, ছাত্রদল নেতা জাকিরুল ইসলাম জাকির, হাফিজুর রহমান, লিংকন, পার্থ, আমিনুর রহমান আমিন, তাহের, রুম্মন, জুয়েল, হাসানসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।