ঢাকাMonday , 28 October 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মসজিদে স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ, এলাকায় তোলপাড়

Link Copied!

বরগুনা সদরের ক্রোক এলাকার মোহাম্মাদিয়া জামে মসজিদ থেকে ইমরান (১৪) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) ফজরের সময় তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখেন মসজিদের ইমাম।

ইমরান সদর উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়নের কোরক এলাকার খলিল ফিটারের ছেলে। তিনি স্থানীয় প্রাইভেট কনফিডেন্স মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

এ বিষয়ে ইমরানের বাবা খলিল জানান, শহরের কনফিডেন্স স্কুলে তার ছেলে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। বিকেলে কোচিং শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরে স্কুলব্যাগ রেখে বাইরে যাওয়ার কথা বলে সে বাসা থেকে বের হয়। গভীর রাত পর্যন্ত বাসায় না ফেরায় রাতে ইমরানকে খোঁজাখুঁজি করে তার মা বাবা। কিন্তু কোনো সন্ধান মেলেনি।

সোমবার ফজরের আজানের জন্য মসজিদে মোয়াজ্জিন এসে লাশটি বারান্দার বাইরে ঝুলতে দেখেন। এসময় লাশের সাথে একটি মোবাইল পাওয়া যায়। নামাজের পর মসজিদের মুসুল্লিরা ইমরানের মা-বাবাকে খবর দেন।

এ বিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবির হোসেন মোহাম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশটি উদ্ধার করেছে। এটা হত্যাকাণ্ড না আত্নহত্যা ময়নাতদন্তের পর বলা যাবে। মৃত্যুর কারণ খুঁজতে কাজ করছে পুলিশ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।