ঢাকাWednesday , 9 October 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

২৫৪ ডেঙ্গু নতুন রোগী হাসপাতালে ভর্তি, ১ জনের মৃত্যু

Link Copied!

ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৪ জন নতুন রোগী। এর মধ্যে ঢাকায় ৬১ জন এবং বাকি ১৯৩ জন দেশের অন্যান্য এলাকায় ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

সরকারি তথ্যমতে, গত জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৯০ হাজার ৭৯৯ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৮৯ হাজার ২১৮ জন।

বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগে ভর্তি রোগী আছেন ১ হাজার ৩৩৯ জন। তাদের মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৪৬৬ জন।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ বছর ডেঙ্গু সন্দেহে ২৪২টি মৃত্যুর তথ্য পেয়েছে। এর মধ্যে সংস্থাটি এ পর্যন্ত ১৩৬টি মৃত্যু পর্যালোচনা করে ৮১টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

এদিকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে বুধবার এক নারীর মৃত্যু হয়েছে। মৃত রাফি (৪৫) গোপালগঞ্জ জেলার মতির স্ত্রী।

খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডেঙ্গু আক্রান্ত রাফি মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১১টার দিকে তিনি মারা যান। সূত্র : ইউএনবি

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24