আবরার ফাহাদকে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছে ব্রিটিশ হাইকমিশন ঢাকা। আজ বুধবার ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেইজ ‘ইউকে ইন বাংলাদেশ’ এ এই পোস্ট দেয়া হয়।
এতে বলা হয়েছে, বুয়েটে ঘটে যাওয়া ঘটনায় আমরা বিস্মিত ও মর্মাহত। যুক্তরাজ্য বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসন প্রসঙ্গে নিঃশর্তভাবে অঙ্গীকারাবদ্ধ।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে সোমবার ভোররাতে শিবির মনে করে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



