ঢাকাTuesday , 8 October 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ছেলের গোয়াল ঘরে অনাদরে থাকেন মা

Link Copied!

স্বামীর মৃত্যুর ১৫ বছর হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বিধবা ভাতা হয়নি বুলবুলি বেওয়ার (৬০)। চেয়ারম্যান মেম্বারের পিছনে এজন্য অনেক ধর্ণা দিয়েছে তিনি। কেউ তাকে একটা বিধবা ভাতা কার্ড করে দেয়নি। এমন কি তিনি ভিজিএফ চালের একটি স্লিপও পাননি। বৃদ্ধ বয়সে তিনি এখন অন্যের বাড়ীতে ঝিঁয়ের কাজ করে জীবিকা নির্বাহ করেন।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা সরঞ্জাবাড়ী গ্রামের মরহুম আজিজার রহমান বানারের স্ত্রী তিনি।

গত রোববার চাঁদখানা সরঞ্জাবাড়ী গ্রামে গিয়ে দেখা যায়, ঘরের দুয়ারে বসে কাঁদছেন বুলবুলি বেওয়া। কাঁদার কারণ জানতে চাইলে বলেন, ৫ ছেলে-মেয়ের মা তিনি। কিন্তু ৪ ছেলের কোন ছেলেই তার দিকে ফিরে তাকায়না। অনেকদিন থেকে তার কোমড়ে ব্যাথা। ব্যাথা বেড়ে যাওয়ায় আজকে তিনি কাজে যেতে পারেননি। তাছাড়া দিনরাত ছেলে এবং বউয়ে কটুক্তি তাকে বিষিয়ে তুলেছে।

বুলবুলি বেওয়া বলেন, একটি বিধবা ভাতা কার্ডের জন্য চেয়ারম্যান মেম্বার পিছনে অনেকদিন ঘুরেছি। তারা ৫ হাজার টাকা চায়। কিন্তু টাকা কোথায় পাবো। এ বয়সে এসে অন্যের বাড়ীতে থালা বাসন মেজে এখন পেটে ভাত দিতে হচ্ছে। তারা যে ভাত দেয় সেটা খেয়ে রাতের জন্য নিয়ে আসি। রাতে এসে থাকতে হয় ছেলের গোয়াল ঘরে। মশারী নেই সারারাত মশার সাথে যুদ্ধ করে রাত কাটাতে হয়।

বুলবুলি বেওয়া কাঁদত কাঁদতে বলেন, ‘স্বামী মরার ১৫ বছর হইছে। ৪ ব্যাটা ১ বেটিকে খুব কষ্ট করি বড় করছু। কিন্তু এ্যলা ওমরা বড় হয়া মোর প্যাকে দেখেনা।’

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।