ঢাকাSaturday , 5 October 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সিলেট রেলস্টেশনে নারী চিকিৎসক ছুরিকাহত, আটক ১

Link Copied!

সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক শিক্ষানবীশ চিকিৎসক। শুক্রবার রাতে এ ঘটনার পর আহত ডা. আফসানা তাসনিম মমকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছুরিকাঘাতে তার মুখসহ জিহ্বা অনেকটা কেটে গেছে ও হাতে আঘাত লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পরে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে নগরীর আলি আমজদের ঘড়িঘরের পাশ থেকে রক্তমাখা ছুরিসহ ছিনতাইকারী রাজুকে আটক করেছে। রাজু একাধিক ছিনতাই ও হত্যা মামলার আসামি বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।

ওসমানী হাসপাতালের চিকিৎসকরা জানান, পূজার ছুটিতে বাড়ি ফেরা বান্ধবীকে এগিয়ে দিতে শুক্রবার রাতে নগরীর কদমতলী এলাকার সিলেট রেলওয়ে স্টেশনে যান ডা. আফসানা তাসনিম মম। বান্ধবীকে স্টেশনে পৌঁছে রিকশায় করে ফেরার সময় স্টেশন এলাকায়ই তার পথরোধ করে এক ছিনতাইকারী।

এসময় মম’র ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে চায় ছিনতাইকারী। এতে তিনি বাধা দিলে ছিনতাইকারী তার মুখে ও হাতে ছুরি দিয়ে আঘাত করে। এসময় মম’র চিৎকারে পথচারীরা এগিয়ে এসে ছিনতাইকারীকে ঘিরে ধরেন। তবে কৌশলে সে পালিয়ে যায়। পরে মমকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান পথচারীরা।

ওসমানী হাসপাতালের চিকিৎসকরা জানান, মুখে ছুরিকাঘাতের ফলে মম’র মুখসহ জিহ্বার অনেকাংশ কেটে গেছে। সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। এছাড়া তিনি হাতেও আঘাত পেয়েছেন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, ছুরিকাঘাতের খবর পেয়েই পুলিশ ছিনতাইকারীকে ধরতে অভিযান শুরু করে। রাত সাড়ে ১২টার দিকে নগরীর সুরমাপারের আলী আমজদের ঘড়িঘরের পাশ থেকে রাজু নামের ওই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হই। আটকের সময়ও তার হাতে নারী চিকিৎসককে আঘাত করা রক্তমাখা ছুরি ছিলো।

ডা. মমকে ছুরিকাঘাতের ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারীরা রাজুকে শনাক্ত করেছেন বলে জানান ওসি। সূত্র : ইউএনবি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24