ঢাকাSaturday , 5 October 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ২ অটো-রিকশাযাত্রী

Link Copied!

ব‌রিশাল নগ‌রীর কা‌শিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হ‌য়ে‌ছেন। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে কাশিপুর বাজার সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাশিপুর এলাকার বাসিন্দা মিজান জোমদ্দারের ছেলে হাসেম (৪০) ও এয়ারপোর্ট থানাধীন এলাকার বাসিন্দা আঃ রব হাওলাদারের স্ত্রী সালেহা বেগম (৫৫)।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, কাশিপুর বাজার সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে একটি দ্রুতগতির ব্যক্তিগত গাড়ি একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে নারীসহ দুজন গুরুতর আহত হন।

পরে তাদেরকে উদ্ধার করে বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সালেহা বেগমকে মৃত ঘোষণা করেন এবং হাসেমকে চিকিৎসার জন্য ওয়ার্ডে পাঠানো হয়।

ওয়ার্ড মাস্টার রাশেদুল ইসলাম জানান, হাসেমকে ওয়ার্ডে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সূত্র : ইউএনবি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24