ঢাকাThursday , 3 October 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের মা মারা গেছেন

Link Copied!

পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের মা মারা গেছেন। বুধবার লাহোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গর্ভধারিণী মায়ের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন কিংবদন্তি নিজেই।

টুইটারে ইউসুফ লিখেন, আজ আমার পৃথিবী (মা) হারালাম। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় অনুগ্রহ করে সুরা ফাতিহা পড়ুন। তার জন্য দোয়া করুন।

ইউসুফকে সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান হেড কোচ মিসবাহ-উল হক। তিনি লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সদ্য শ্রীলংকাকে হারিয়েছি আমরা। খবরটা শুনে খুব খারাপ লাগছে। আল্লাহ উনাকে জান্নাত নসিব করুন। ইউসুফ ও তার পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দেন।

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ইউসুফ। পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন তিনি। দেশের হয়ে ৯০ টেস্ট, ২৮৮ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ডানহাতি ব্যাটার।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24