ভারত সফরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় প্রধানমন্ত্রীর চিকিৎসার খোঁজখবর নিয়েছেন ইমরান খান। বুধবার বিকালে প্রধানমন্ত্রীকে ইমরান খান টেলিফোন করেছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কুশল বিনিময় করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের চিকিৎসা ও বর্তমান অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চোখের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার জন্য ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছেন।’
বৃহস্পতিবার ৪ দিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩-৪ অক্টোবর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘ইন্ডিয়া ইকোনমিক সামিটে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।



