নেত্রকোনা সংবাদদাতা: জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে নেত্রকোনায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও বিসিক নেত্রকোনার সহযোগিতায় সকালে মোক্তারপাড়া মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ
হয়।
পরে জেলা প্রশাসকরে সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন,ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জিয়া আহম্মেদ সুমন। এ সময় বক্তব্য রাখেন, বিসিক নেত্রকোনার উপ-ব্যবস্থাপক মোঃ আক্রাম হোসেন ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফখরুজ্জামান জুয়েল,নেত্রকোনা চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদসহ অন্যরা।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



