ঢাকাThursday , 26 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

প্যারোলে মুক্তি পেলেন গিয়াস উদ্দিন মামুন

Link Copied!

প্যারোলে মুক্তি পেয়েছেন অর্থ পাচার মামলায় সাজাপ্রাপ্ত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন। মায়ের মৃত্যুতে বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি পান তিনি। ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ৪ ঘন্টার জন্য তাকে এই প্যারোল দেয়া হয়েছে।

কারাগার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন গিয়াস উদ্দিন আল মামুন। নিদিষ্ট সময় পার হলে তাকে ফের কারাগারে নিয়ে আসা হবে। মুক্তি পাওয়ার পর তাকে রাজধানীর শুক্রাবাদের বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

প্যারোলের শর্ত অনুযায়ী গিয়াস আল মামুন নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারবেন না, সার্বক্ষণিক পুলিশ পাহারায় থাকবেন এবং প্যারোলের সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি কারাগারে পৌঁছাবেন।

প্রসঙ্গত, বার্ধক্যজনিত কারণে বুধবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গিয়াস আল মামুনের মা ৯৩ বছর বয়সী মোসাম্মত হালিমা খাতুন মারা যান।

বুধবার ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট বরাবর তার প্যারোলে মুক্তির আবেদন করেন মামুনের বড় ভাই মো. জালাল উদ্দিন রুমি। আবেদনে বলা হয়, গিয়াস উদ্দিন আল মামুনের মা মিসেস হালিমা খাতুন বুধবার ভোর ৪টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

মাকে শেষবারের মতো দেখতে এবং তার জানাজা ও দাফনে অংশ নিতে পরিবারের পক্ষ থেকে গিয়াস উদ্দিন আল মামুনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24