ঢাকাSaturday , 21 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বাদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি গুজব

Link Copied!

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া বিষয়টিকে গুজব বলে দাবি করেছে সরকার।

শনিবার তথ্য অধিদফতর (পিআইডি) এক বার্তায় বলা হয়, ‘ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদের যোগ্যতা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।’

এ ধরনের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয় বার্তায়।

শুক্রবার থেকে অনেকে ফেসবুকে প্রচার করতে থাকেন যে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদে প্রার্থী হওয়ার জন্য যথাক্রমে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এসএসসি থাকতে হবে। এ সিদ্ধান্তের জন্য কেউ কেউ আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদও জানিয়েছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24