ঢাকাSaturday , 21 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

হাতিরঝিলে ভেসে উঠলো লাশ, পরিচয় খুঁজছে পুলিশ

Link Copied!

রাজধানীর হাতিরঝিল লেকের পানিতে একটি লাশ পাওয়া গেছে। লাশটি একজন পুরুষের। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি। শনিবার ভোরে হাতিরঝিলের কুনিপাড়ার দিকে লাশটি ভেসে উঠে। প্রথমে শুধু এর পিঠ ও মাথা দেখা যাচ্ছিল। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পুলিশ। লাশের গায়ে চেক গেঞ্জি ও প্যান্ট ছিল। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লাশ দেখে মনে হচ্ছে আনুমানিক ২-৩ দিন ধরে এটি পানিতে ছিল। এর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি কীভাবে হাতিরঝিলে এলো, তা জানার চেষ্টা চলছে।

প্রাথমিকভাবে লাশটি পানি থেকে তুলে এর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।