ঢাকাWednesday , 18 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শাহজালালে কোটি টাকার স্বর্ণ উদ্ধার

Link Copied!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ। সাতজন যাত্রীর কাছ থেকে পৃথক পৃথক অভিযানে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, ‘মঙ্গলবার পৃথক অভিযানে বিদেশ ফেরত সাত যাত্রীর শরীর ও লাগেজ তল্লাশী করে দুই কেজি ১৩৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় এক কোটি ছয় লাখ টাকা।’

তিনি জানান, মঙ্গলবার কলকাতা থেকে আসা একটি ফ্লাইটে মমতাজ বেগম ও আয়েশা বেগম নামে দুই যাত্রী শাহজালালে এসে অবতরণ করে। তারা বিমান থেকে নেমে গ্রিন চ্যানেল এলাকা দিয়ে বের হওয়ার সময় তাদের শরীর ও লাগেজ তল্লাশি করে ৯৬৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। এছাড়া বিদেশ ফেরত আরো পাঁচজন যাত্রীকে তল্লাশী করে আট পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৮৩৪ গ্রাম।

সূত্র : বাসস

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24