ঢাকাMonday , 16 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু জ্বরে খুলনায় শিশুর মৃত্যু

Link Copied!

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনায় আট মাসের এক শিশু মারা গেছে। নিহত শিশুর নাম শাকিত। সে যশোর জেলার মনিরামপুর উপজেলার কামরুজ্জামানের ছেলে। রোববার গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, শাকিতকে রোববার বিকেল ৪টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাত ৯টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। সেখানে গভীর রাতে সে মারা যায়।

এ নিয়ে খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ জনে।

এদিকে সারাদেশে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬৫৩ নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই সাথে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯২ জন। বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ২ হাজার ৫০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

সরকারি হিসেবে, দেশব্যাপী ছড়িয়ে পড়া ডেঙ্গুতে এখন পর্যন্ত ৬৮ জন মারা গেছেন। কিন্তু বেসরকারি অনুমান বলছে এ সংখ্যা আরো বেশি। সূত্র : ইউএনবি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24