ঢাকাMonday , 16 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাপ দিয়ে মায়ের আত্মহত্যা

Link Copied!

স্বামীর সাথে ঝগড়া করে তিন বছরের মেয়েকে কোলে নিয়ে ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছে টুনটুনি বেগম নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালে নীলফামারী-সৈয়দপুর রেলপথের দারোয়ারী রেলস্টেশনের কাছে।

জানা যায়, নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের ধনীপাড়া গ্রামের তারেক হোসেনের সাথে রোববার রাতে ন্ত্রী টুনটুনি বেগমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এরই জের ধরে সোমবার সকালে স্ত্রী টুনটুনি তার তিন বছরের মেয়ে বৃষ্টিকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। সকাল সাড়ে ছয়টার দিকে মেয়েকে কোলে নিয়ে ওই স্থানে খুলনা থেকে চিলাহাটীগামী আন্তঃনগর রূপসা ট্রেনের নিচে লাফ দেন মা টুনটুনি বেগম। এতে মা ও মেয়ের হাত-পা দ্বি-খন্ডিত হয়ে ঘটনাস্থলে তারা মারা যান। খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে পুলিশ লাশ দু’টি উদ্ধার করে জেলার মর্গে পাঠায়।

সৈয়দপুর উপজেলার কয়া গোলাহাট গ্রামের বদারু মামুদের মেয়ে টুনটুনি। পাঁচ বছর আগে তারেকের সাথে তার বিয়ে হয়। বৃষ্টি ছিল তাদের একমাত্র সন্তান।

সোনারায ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান জানান, মা-মেয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24