ঢাকাMonday , 16 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

তুরস্কে এস-৪০০ এর দ্বিতীয় চালান সম্পন্ন

Link Copied!

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী গতকাল রোববার বলেছেন, রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার দ্বিতীয় চালান তুরস্কে পৌঁছেছে। তিনি জানান, ২০২০ সালের এপ্রিল মাসে এই প্রতিরক্ষাব্যবস্থাকে পুরোপুরি সক্রিয় ও কার্যকর করা হবে। রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা তুরস্কের কেনা নিয়ে আঙ্কারা ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চলে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ন্যাটোর প্রতিরক্ষা নীতির সাথে এস-৪০০ কেনা সঙ্গতিপূর্ণ নয় এবং লকহিড মার্টিনের এফ-৩৫ ‘স্টিলথ’ যুদ্ধবিমানের জন্যও হুমকিস্বরূপ।

এস-৪০০ ক্রয়ের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি সত্ত্বেও জুলাই মাসে প্রতিরক্ষাব্যবস্থাটির প্রাথমিক যন্ত্রাংশগুলো আঙ্কারায় পৌঁছে দেয়া হয়েছিল। তুরস্ককে এফ-৩৫ কর্মসূচি থেকে বহিষ্কার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে আঙ্কারা এখন পর্যন্ত ওয়াশিংটনের সতর্কতাকে বাতিল করে দিয়েছে।

এক বিবৃতিতে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আঙ্কারায় এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার দ্বিতীয় চালান সরবরাহ সম্পন্ন হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24