ঢাকাSunday , 15 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

Link Copied!

কুমিল্লার সদর দক্ষিণে শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন মোটরসাইকেল আরোহী হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সানন্দা গ্রামের বাসিন্দা মো. সাদেক হোসেনের ছেলে কাজল, একই এলাকার লালমতি গ্রামের হুমায়ুন কবিরের ছেলে সজল এবং একই গ্রামের শাহীন। শাহীনের বাবার নাম জানা যায়নি।

কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, সদর দক্ষিণ উপজেলা থেকে প্রয়োজনীয় কাজ শেষে সজল, কাজল এবং শাহীন মোটরসাইকেল যোগে উপজেলার পদুয়ার বাজার এলাকায় আসছেন। এসময় হাইওয়ের পাশে অবস্থিত হোটেল নূর জাহান থেকে রং সাইড দিয়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ইউটার্ন করতে গিয়ে ওই তিন মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তিন মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, তিন মোটরসাইকেল আরোহীর লাশ মর্গে রয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করেছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24