ঢাকাSaturday , 14 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ষষ্ঠ শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগ দপ্তরির বিরুদ্ধে

Link Copied!

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতামাজ গ্রামের এক মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

নন্দীগ্রাম থানার কুমিরা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর আজিজার রহমান জানান, নন্দীগ্রাম উপজেলার এস এম ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী শনিবার বেলা ১১ টায় তার ক্লাসের কয়েকজন ছাত্রীর সাথে মাদ্রাসার পাশে একটি কমিউনিটি ক্লিনিকে ওষুধ নিতে গেলে সেখানে ধর্ষিতা ছাত্রীর সাথে তার মাদ্রাসার দপ্তরি হারুনুর রশিদ বাবলু গয়েনের (৪৫) দেখা হয়। ধর্ষিতা ছাত্রীকে বাবলু গায়েন তাকে কমিউনিটি ক্লিনিকের পাশে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। বাবলুর ফাঁকা বাড়িতে তাকে ধর্ষণ করে বলে জানান ইন্সঈেক্টর আজিজার রহমান।

তিনি আরো জানান, ঘটনাটি স্থানীয় লোকজন জানতে পেরে বাড়িটি ঘেরাও করে থানায় খবর দেয়। পুলিশ বাবলুর বাড়ি থেকে মাদরাসা ছাত্রীকে উদ্ধার করে এবং বাবলুকে আটক করে। বাবলু গায়েন থালতামাজ গ্রামের আকবর আলী গায়েনের ছেলে।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, বাবলু গয়েনকে আটক করে নন্দীগ্রাম থানায় আনা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। ছাত্রীর বাবা সহিদুল ইসলাম মামলা করবে এমনটি জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকতা। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24