ঢাকাSaturday , 14 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের টেটাযুদ্ধে নিহত ১

Link Copied!

আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে শামছু মিয়া (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বোড্ডা গ্রামের দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হল নোয়াগাঁও ইউনিয়নের বোড্ডা গ্রামের রবি রহমান (৫৫), এরশাদ মিয়া (৩৭), সায়েদুল মিয়া (২২), আলাল (৪০), আব্দুর রহিম (৬০), শেখ রাকিব (৪০), শেখ হোসেন (৪২), জাবেদ (৩৫), শরীফ (২০) ও বাবুল মিয়া (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বোড্ডা গ্রামের ইউপি সদস্য অলি আহাদ ও শামছু মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টায় আহাদ গ্রুপের লোকজন শামছু গ্রুপরে লোকজনদের ওপর আক্রমণ করে। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে শামছু মিয়া ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24