ঢাকাSaturday , 14 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বড় ভাইকে গলা কেটে হত্যার চেষ্টায় ছোট দু’ভাই আটক

Link Copied!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বড় ভাইকে ধারালো দা ও ছুরি দিয়ে তারই সহোদর ছোট ভাই আহসান উল্লা (২৫) গলা কেটে হত্যা করতে চেয়েছেন বলে জানা গেছে। শুক্রবার রাতে উপজেলার ছেংগারচর পৌরসভার তালতলী গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত বড় ভাই মো: লোকমান মিয়াকে উদ্ধার করে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে নেয়া হয়েছে। আহত লোকমান তালতলীর গ্রামের দিদার বক্স ছেলে। এ ঘটনায় জড়িত তার সহোদর ছোট ভাই আহসান উল্লা ঘটনার পর থেকেই বাড়ি থেকে পালিয়ে যায়।

তবে এ ঘটনার সাথে থাকার সন্দেহে সহোদর দু’ভাই রেজাউল করিম( ৩৫)ও ছানাউল্লা (৩০) কে আটক করেছে থানা পুলিশ।

স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এঘটনা ঘটে।

হাসপাতালে সুত্রে জানা যায়, ধারালো অস্ত্রের আঘাতে লোকমানের শ্বাসনালীর অর্ধেক কেটে গেছে। তিনি আশঙ্কাজনক অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।

মতলব থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গলাকাটার ঘটনায় আহত লোকমানের ছোট দু’ভাই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ আটক করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24