ঢাকাSaturday , 14 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আমার ডাকের অপেক্ষায় থাকুন : কাশ্মিরিদের প্রতি ইমরান খান

Link Copied!

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজাদ কাশ্মীরের জনগণকে উদ্দেশ করে বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। এরপর প্রয়োজনে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারত শাসিত কাশ্মিরে প্রবেশ করতে হবে। এজন্য সময়মতো আমি আপনাদের ডাক দেবো। শুক্রবার আজাদ কাশ্মিরের খুরশিদ হাসান খুরশিদ স্টেডিয়ামে এক সমাবেশে দেয়া বক্তৃতায় ইমরান খান এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী ইমরান খান বলেন,‘আপনাদের অনেকেই নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জম্মু-কাশ্মিরে প্রবেশ করতে চান, কিন্তু আমি আপনাদের বলবো- আপনারা অপেক্ষা করুন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আমি সারাবিশ্বের মানুষকে কাশ্মিরের জনগণের দুঃখ-দুর্দশা এবং নির্যাতনের ঘটনা জানাবো। এরপর প্রয়োজনে আপনারা সীমান্ত পেরিয়ে আপনাদের ভাইদের পাশে দাঁড়াবেন।’

শুক্রবারের সমাবেশে ইমরান খান নিজেকে ‘কাশ্মিরের রাষ্ট্রদূত’ হিসেবে তুলে ধরে বলেন, তিনি আন্তর্জাতিক সমস্ত ফোরামে কাশ্মির পরিস্থিতি এবং সেখানকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরবেন। তিনি বলেন, কাশ্মির একটি মানবাধিকারের ইস্যু হয়ে দাঁড়িয়েছে যেখানে নারী-পুরুষ আবাল-বৃদ্ধ-বনিতা সবাই ভারতের দখলদার বাহিনীর হাতে নির্যাতিত হচ্ছেন।’

আজাদ কাশ্মিরের সমাবেশে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

ইমরান খান বলেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সুস্পষ্ট বার্তা দিতে চান যে, একমাত্র কাপুরুষরা জনগণের উপর নির্যাতন চালানোর পথ বেছে নেয়। তিনি বলেন, ভারতের মুসলমান ও সংখ্যাগুরু মানুষের উপর হিন্দু ফ্যাসিবাদ প্রতিষ্ঠার যে ভয়াবহ এজেন্ডা নরেন্দ্র মোদি সরকার হাতে নিয়েছে তার জন্য তাকে চড়া মূল্য দিতে হবে।

আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে ইমরান খান বলেন, কাশ্মির ইস্যুতে যদি বিশ্ববাসী চুপ থাকে তাহলে তার নেতিবাচক প্রভাব সারাবিশ্বের উপর পড়বে। গণভোটের মাধ্যমে কাশ্মিরিদের নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণের যে অধিকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবে দেয়া হয়েছে তা বাস্তবায়নের আহ্বান জানিয়ে ইমরান খান বলেন, কাশ্মিরের জনগণ যদি নিজেদের স্বাধীনতা বেছে নেয়, অথবা ভারতের সঙ্গে থাকতে চায় কিংবা পাকিস্তানে যোগ দিতে চাই- ইসলামাবাদ কাশ্মিরের জনগণের যে কোনো সিদ্ধান্তের প্রতি সম্মান জানাবে।

আজাদ কাশ্মিরের সমাবেশে প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে উপস্থিত ছিলেন তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি

সমাবেশে আজাদ কাশ্মিরের মুখ্যমন্ত্রী রাজা ফারুক, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি, কাশ্মির বিষয়ক মন্ত্রী আলী আমিন গান্দাপুর, প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাট্টাক ও প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ড. ফেরদাউস আশিক আওয়ান উপস্থিত ছিলেন। সূত্র : পার্সটুডে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24